গুগল ও ফেসবুক কীভাবে আপনার প্রতিদিনের অনলাইন তথ্য সংগ্রহ করে।

জানুন গুগল ও ফেসবুক কীভাবে আপনার অনলাইন আচরণ ট্র্যাক করে এবং সেই তথ্য ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
গুগল ও ফেসবুক কীভাবে আপনার প্রতিদিনের অনলাইন তথ্য সংগ্রহ করে

বর্তমান ডিজিটাল যুগে আমাদের প্রতিদিনের জীবন প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে। আমরা যখন গুগলে কিছু সার্চ করি কিংবা ফেসবুকে একটি পোস্ট দেখি, তখন শুধু সেই মুহূর্তের কার্যকলাপ নয় — বরং আমাদের পুরো অনলাইন আচরণই ধীরে ধীরে বিশ্লেষিত হচ্ছে। এই বিশ্লেষণের পেছনে রয়েছে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো, যেমন ফেসবুক ও গুগল। তারা আমাদের প্রতিটি ক্লিক, টাইপিং, লোকেশন, এমনকি আমরা কতক্ষণ কোন কিছু দেখলাম সেটাও পর্যবেক্ষণ করে।

জানুন গুগল ও ফেসবুক কীভাবে আপনার অনলাইন আচরণ ট্র্যাক করে এবং সেই তথ্য ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন দেখায়।
আপনার অনলাইন আচরণ কীভাবে ট্র্যাক হচ্ছে ফেসবুক ও গুগলের মাধ্যমে?

এই প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মডেল মূলত বিজ্ঞাপন নির্ভর। তারা আমাদের তথ্য বিশ্লেষণ করে বিভিন্ন কোম্পানিকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানোর সুযোগ দেয়। এর মাধ্যমে ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শিত হয়, যার ফলে সেই বিজ্ঞাপনের সফলতা অনেক বেড়ে যায়। কিন্তু ব্যবহারকারীর দৃষ্টিকোণ থেকে এটি একটি গোপনীয়তা লঙ্ঘন।

তারা কীভাবে আপনার তথ্য সংগ্রহ করে?

আপনি যখন ফেসবুকে লগইন করেন বা গুগলে কিছু সার্চ করেন, তখন তারা শুধু সেই কাজটাই নয়, বরং আপনি কী নিয়ে ভাবছেন, কোথায় যাচ্ছেন, এমনকি কী পড়ছেন — তারও একটি চিত্র তৈরি করে।

এরা নিচের উপায়গুলোতে তথ্য সংগ্রহ করে:

  1. আপনি কোন সাইটে যান (Browser History)
  2. আপনার অবস্থান (GPS, IP)
  3. অ্যাপ ইনস্টল করার সময় আপনি যে পারমিশন দেন (লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন), সেগুলো থেকেই তারা তথ্য নেয়।
  4. ফেসবুক পিক্সেল (আপনার ভিজিট করা অন্যান্য সাইট থেকেও তথ্য নেয়)
এই তথ্য দিয়ে তারা কী করে?

এই সব তথ্য বিশ্লেষণ করে গুগল ও ফেসবুক বুঝে নেয় আপনি কী পছন্দ করেন। এরপর আপনার নিউজফিড বা ইউটিউব রেকমেন্ডেশন অনুযায়ী কনটেন্ট ও বিজ্ঞাপন দেখানো হয়। এর মাধ্যমে তারা বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে প্রচুর টাকা আয় করে।

উদাহরণস্বরূপ, আপনি যদি মোবাইল কেনার কথা সার্চ করেন, কিছুক্ষণের মধ্যেই সেই সম্পর্কিত বিজ্ঞাপন Everywhere!

আপনার অনলাইন প্রাইভেসি রক্ষা করবেন কীভাবে?

আপনি যদি সচেতন হন, তাহলে কিছুটা হলেও এই ট্র্যাকিং সীমিত করতে পারবেন এবং আপনার অনলাইন প্রাইভেসি রক্ষা করতে সাহায্য করতে পারেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তুলে ধরা হলো:

  • Facebook: আপনার ফেসবুক অ্যাকাউন্টের SettingsOff-Facebook Activity → এখানে গিয়ে Turn Off করুন। এই অপশনটি আপনার ফেসবুক ব্যবহারকারীর আচরণ ও অন্যান্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা তথ্য বন্ধ করবে।
  • Google: গুগল অ্যাকাউন্টের MyActivityLocation & App Activity → এখানে গিয়ে Pause করুন। এটি আপনার গুগল অ্যাকাউন্টের মাধ্যমে লকারেশন এবং অ্যাপ ব্যবহার তথ্য সংগ্রহ বন্ধ করবে।
  • Android: আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে App Permissions চেক করুন এবং যে কোন অ্যাপের অনুমতি প্রয়োজন ছাড়া বন্ধ করুন। এতে আপনার ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশনসহ অন্যান্য অনুমতি নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • ব্রাউজার: নিরাপদ ব্রাউজিংয়ের জন্য Brave বা Firefox ব্রাউজার ব্যবহার করুন। এই ব্রাউজারগুলো আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করার জন্য ট্র্যাকিং এবং অযাচিত বিজ্ঞাপন ব্লক করে।
  • VPN: একটি ভালো VPN ব্যবহার করুন, যা আপনার ইন্টারনেট ট্র্যাফিক এনক্রিপ্ট করে এবং আপনার আসল লোকেশন লুকিয়ে রাখতে সাহায্য করে। এটি আপনাকে আপনার প্রাইভেসি রক্ষা করতে এবং অনলাইনে নিরাপদ থাকতে সহায়তা করবে।

শেষ কথা: আপনার অনলাইন তথ্য এখন আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ। সচেতনভাবে ডিভাইস, অ্যাপ এবং অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে আপনি আপনার প্রাইভেসি রক্ষা করতে পারেন। গুগল বা ফেসবুককে দায়ী না করে, বরং আপনি নিজেই আপনার তথ্যের নিরাপত্তা নিশ্চিত করুন। মনে রাখবেন, আপনার তথ্যের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি আপনারই।

গুগল আমাদের তথ্য কীভাবে ব্যবহার করে?

গুগল আপনার সার্চ হিস্টোরি, ইমেইল ও ইউটিউব এক্টিভিটিসহ বিভিন্ন ডেটা সংগ্রহ করে এবং সেটি ব্যবহার করে টার্গেটেড বিজ্ঞাপন এবং রেকমেন্ডেশন প্রদান করে।

ফেসবুক কি সব ধরনের তথ্য ট্র্যাক করে?

ফেসবুক মূলত আপনার সোশ্যাল মিডিয়া কার্যক্রম যেমন পোস্ট, লাইক, শেয়ার, কমেন্ট ট্র্যাক করে। তবে, এটি ওয়েবসাইটের বাইরেও পিক্সেল ব্যবহার করে আপনার ভিজিট করা সাইটগুলোও ট্র্যাক করতে পারে।